ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৯

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় ইস্টার্ন কেপ প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছেন।

বুধবার (১১ জুন) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রদেশটির মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে জানান, “মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।” তিনি একে ইস্টার্ন কেপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে মথাতা শহরের একটি সেতু পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস প্রবল পানির তোড়ে ভেসে যায়। বাসে থাকা চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানায় প্রশাসন। বন্যার কারণে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৯

আপডেট সময় : ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫