ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মো:সৌরব বেতাগী বরগুনা
  • আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:সৌরব বেতাগী বরগুনা :-

বেতাগীতে সুমন দেবনাথের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, প্রার্থনা ও রথ টানার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারেন। তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই বাংলাদেশের ঐতিহ্য।

এ সময় উপস্থিত অতিথিরা সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্মীয় আচার-অনুষ্ঠান হোক সর্বজনীন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক সকলের অংশগ্রহণে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানি দাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ,, পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সম্পাদক অভিজিৎ গুহ সুমন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিরন্ময় সমদার, পূজা পরিষদের নেতা সঞ্জয় হাওলাদার সহ পূজা পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে সুমন দেবনাথের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬