ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার ৪নং মোকামিয়া ইউনিয়নে একটি কুরবানির গরু দান করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও লন্ডনভিত্তিক মানবিক সংস্থা Dementia Global Aid UK-এর ব্যবস্থাপক মো. হাদিছুর রহমান খান (হায়দার) নিজ উদ্যোগে গরুটি প্রদান করেন।

মো. হাদিছুর রহমান খান মোকামিয়া ইউনিয়নের পরিচিত ব্যক্তি, মরহুম মৌলভী আমজাদ হোসেন খানের জ্যেষ্ঠ পুত্র। মরহুম আমজাদ হোসেন খান একজন সফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ঈদুল আজহা উপলক্ষে দানকৃত গরুটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকামিয়া ইউনিয়ন শাখার কাছে হস্তান্তর করা হয়। পরে সংগঠনের উদ্যোগে কুরবানি সম্পন্ন করে এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি মো. নাসির আকন্দ বলেন, “কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দানকৃত এই গরুর মাংস সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও কুরবানির শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ

আপডেট সময় : ০৭:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬