সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক
- আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

বরগুনা বেতাগী প্রতিনিধি :-
সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বেতাগীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেতাগী সরকারি হাই স্কুল ও বেতাগী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তার্কিক দল। চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেতাগী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জহিদ হাসান।
বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
সভাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সততা, স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









