ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

 সাইদুল ইসলাম মন্টু বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান কবির, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ অনিমেষ বালা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম.নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি আজীজুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান নান্না, মোকামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন, গণমাধ্যম কর্মি সাইদুল ইসলাম মন্টু, কামাল হোসেন ও মিজানুর রহমান ডব্লুসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহজামাল।

বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রান্তিক কৃষক মো: মিরাজ বলেন, আমার সবাই খুশি। শুধূ মিরজই নয়, প্রান্তিক কৃষক মো: বাদল, মো: শামীম ও মো: শাহজাহান এরাও আনন্দিত।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকি দিয়ে আপনাদের এসব বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। আপনারা এগুলো সঠিক সময়ে চাষ করে দেশের মানুষের চাহিদা মিটাবেন এটাই আমরা চাই। আপনাদের যেকোনো কৃষি পরামর্শের জন্য কৃষি অফিসার বা কৃষি অফিসে যোগাযোগ করবেন বলে আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা বলেন,‘আউশ চাষ বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনার আওতায় এই উপজেলার ৫ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে। ’

তাছাড়াও কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি অফিস মাঠ পর্যায়ে পর্যন্ত নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬