ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরগুনা জেলায় শীর্ষ স্থান অধিকার লাভ করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮৯ জন পরীক্ষার্থীর ৩৫৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে, ২৮ জন ট্যালেন্টপুলে ও ৬৬ জন সাধারণ গ্রেডে। রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কেজি স্কুল) ১০ পরীক্ষার্থীর মধ্যে ১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

উপজেলা সদরে অবস্থিত বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। শিক্ষা পরিবেশ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলের জন্য এটি আরও একাধিকবার উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।

জানা গেছে, ফলাফলের বিবেচনায় জেলার সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জনকারী এই বিদ্যালয় হতে ৪০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশ গ্রহন করে ৩১ জন বৃত্তি লাভ করে। এরমধ্যে তাইয়েবা তাবাসসুম মৌশি,তাসফিয়া জাহান সামিরা, মরিয়ম আক্তার তাহা, জুনাইরা আক্তার,আরাধ্যা কর্মকার, তাসনিয়া তাহিয়া, মাইশা তাবাসুম মুন, জুঁইঁ বিশ^াস, নিয়ামা আমিন, মুনের শাহরিযার মাহির, মো: আশিকুর রহমান,এইচএম আজমীর হোসেন, দেবজীত গুহ, সৈকত হোসেন শুভ,তাফিম সিকদার, মুনতাসীর আজমাইন মাহি সহ ১৬ জন ট্যালেন্টপুলে এবং মো: আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহিন, সোয়েবা তাসনিম, মেহেরুন নেছা আতিকা, তহুরা রাফিয়া, তাইয়্যেবা মণি, নবনীতা শীল, তাসনিন জাহান, পূজা দাস, নাজিহা নাজমিন, কথামালা, ফারিয়া ইসলাম, সাইফা ইসলাম তানহা, ইসরাত জাহান মাঈশা ও হাফসা আক্তার সহ ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাসফিয়া জাহান সামিরা বলেন,‘বৃত্তির এই সম্মান ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। এটি পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে।’

এ অনন্য গৌরব অর্জন করে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে। একই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারী জমজ ভাই-বোন মুন ও মাহির তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ আমরা ভাই- বোন ফলাফল শুনে খুব আনন্দিত ও খুশি হয়েছি। বৃত্তি পাওয়ার পর পড়াশুনার প্রতি আমাদের আরও দায়িত্ববোধ বেড়ে গেল।’

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দীন বিদ্যালয়ের সুনাম অর্জনের ধারা অব্যাহত রাখতে তিনি প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

সেরা ফলাফল অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমীন আক্তার বলেন, ‘বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে সবার প্রিয় বিদ্যালয়টি আজ উপজেলা ছাড়িয়ে জেলার সেরা বিদ্যালয়ের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।’

জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ, সাদ্দাম হোসেন শিশু শিক্ষার্থীদের পিছনে প্রয়োজনীয় মেধা ও সময় দেওয়ায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের ধণ্যবাদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে এই বিদ্যালয়টি জেলা ও উপজেলা পর্যায়ে বেশ সুনাম অর্জন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি 

আপডেট সময় : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬