বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন
- আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

বরগুনায় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নে দক্ষতা বৃদ্ধি ও কার্যকর প্রকল্প ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী “ট্রেনিং অন প্রজেক্ট প্রপোজাল রাইটিং (PPW)” শুরু হয়েছে।
আজ ৫ মে থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বরগুনার আরডিএফ টাওয়ার ট্রেনিং সেন্টারে। প্রশিক্ষণটির আয়োজন করেছে উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন এডাব (এ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ)।
প্রশিক্ষণে এডাব বরগুনা জেলার সভাপতি জাকির হোসেন মিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন এডাব-এর চেয়ারপার্সন আনোয়ার হোসেন। এডাব বরগুনা জেলার সদস্য সচিব মোহাম্মদ মাসুম আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন এডাব রিসোর্স পুল এর সদস্য ড. ইয়াকুব হোসেন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এডাব বিভাগীয় সমন্বয়কারী এ এম জাহাঙ্গীর আলম বাবু।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মানসম্মত প্রস্তাবনা প্রস্তুত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রজেক্ট ডিজাইন, বাজেট প্রণয়ন, লজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং দাতা সংস্থার চাহিদা অনুযায়ী প্রপোজাল লেখার কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা উন্নত মানের প্রকল্প প্রস্তাবনা তৈরিতে দক্ষতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করা হয়।









