ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাষ্ট্র-ইরানে হামলা করলে খুশি হবে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক ভাবে হস্তক্ষেপ করে, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন ও রাশিয়া এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আলাম সালেহ।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সব বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়ার জন্য সেটা অত্যন্ত সুখবর হবে বরে জানান তিনি। তারা চাইবে, যুক্তরাষ্ট্র এমন একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ুক, যেটি তুলনামূলকভাবে শক্তিশালী। ইরান কিন্তু ইয়েমেনের হুতি বা আফগানিস্তানের তালেবান নয় এবং অবশ্যই সিরিয়া বা ইরাকও নয় বলে মন্তব্য করেন।’

তার মতে এই যুদ্ধ যদি শুরু হয়, তবে চীন ও রাশিয়া সরাসরি যুক্ত না হয়ে ইরানকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার মতো সহায়তা করবে। এর উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রকে আরও কয়েক বছরের জন্য মধ্যপ্রাচ্যে ব্যস্ত ও ক্লান্ত রাখা।

তবে তিনি স্পষ্ট করে বলেন, চীন বা রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়াবে না। তাদের অবস্থান হবে পেছন থেকে কৌশলগত সমর্থন দেওয়া। চীনের মূল উদ্বেগ থাকবে যেন ইরানের তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য স্বাভাবিকভাবে চালু থাকে। এর বাইরে, দীর্ঘ যুদ্ধ শুরু হলে পশ্চিমাদের ওপর চাপ বাড়বে, যা এশীয় প্রতিদ্বন্দ্বীদের লাভবান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্র-ইরানে হামলা করলে খুশি হবে চীন ও রাশিয়া

আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫