ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে কদিন আগেও বেশ আলোচনা জমেছিল। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক মুখরোচক গল্পও। যা উঠে এসেছে খবরের পাতায়। বর্তমানে দুবাইয়ে আছেন মিষ্টি জান্নাত। সেখানে গিয়েও সমালোচনায় পড়েছেন এই নায়িকা।

নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমুলক কথা বলছেন তাকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন কটু মন্তব্য। যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। আর এবার তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা।

আর‌ও পড়ুন…

প্রশংসায় ভাসছে গল্পের নাটক ‘সম্মান’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরসহ মোট ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান – ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত আরও জানান, এসব লোকজন বাজে মন্তব্য করে তার মানহানি করছেন। এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে এই অভিনেত্রী জানান, পুরো বিষয়টিই গুজব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫