ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গৌরীর রেস্তোরাঁয় রয়েছে গোপন দরজা!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বিলাসবহুল রেস্টুরেন্ট ‘টোরি’ প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। এবার যা জানা গেল, এই রেস্টুরেন্টের এক কোণে রয়েছে একটি গোপন দরজা। যা খান পরিবারের সদস্যদের ব্যক্তিগত আনাগোনার জন্য ব্যবহৃত হয়।

গত বছর ফেব্রুয়ারিতে চালু হওয়া এই রেস্টুরেন্টটি এবার নতুন করে আলোচনায় আসলো এই গোপন দরজার রহস্য উন্মোচনের পর। ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের অন্দরমহলের অনেক অজানা তথ্য জানিয়েছেন।

তিনি নিশ্চিত করেছেন যে, রেস্টুরেন্টের একটি গোপন দরজা রয়েছে যা দিয়ে কেবল খান পরিবারের সদস্যরা প্রবেশ করেন। তবে এই দরজাটি ঠিক কোথায় অবস্থিত তা অনেকের কাছে অজানা। খান পরিবারের ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেফান।

খান পরিবারের পছন্দের খাবারের তালিকাও প্রকাশ করেছেন স্টেফান। তিনি জানান, শাহরুখ খান গৌরী খান এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান প্রায়শই ‘টোরি’ থেকে খাবার আনিয়ে খান। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান তাদের বন্ধুদের নিয়ে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন।

তার কথায়, ‘ওরা প্রায়ই আসেন। সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন। আমরা ওদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিই। আব্রাম সুশি খেতে পছন্দ করে। আর অনেক উৎসবে আরিয়ান ও সুহানা তাদের বন্ধুদের নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীর রেস্তোরাঁয় রয়েছে গোপন দরজা!

আপডেট সময় : ০৫:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫