ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজার সমর্থন করায় কটাক্ষের শিকার স্বরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে সবর থাকেন। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলার জন্য মাঝেমধ্যে তাকে ট্রোলের শিকার হতে হয়। স্বরা আরও একটি বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। প্যালেস্টাইন ও গাজার সমর্থনে সংহতি সমাবেশের পোস্টার তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুম্বাইবাসীকে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বরা তার ‘এক্স’-এ একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি ১৮ জুনের সমাবেশে মুম্বাইয়ের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামীকাল (১৮ জুন) ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই, সিপিআই (এমএল), সমাজবাদী পার্টি এবং আরও কয়েকটি সংগঠনের মতো রাজনৈতিক দলগুলো এই সমাবেশের আয়োজন করেছে।

স্বরার এ পোস্টের পর ভারতের ইস্যুতে কথা না বলার জন্য নেটিজেনরা তাকে ট্রোল করছেন। কেউ কেউ স্বরাকে পহেলগাম ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পহেলগামের জন্য তো কই এসব করেননি’। আরেকজন লিখেছেন, ‘পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়ায় খ্রিস্টান, সুদানে খ্রিস্টান, পাকিস্তানে হিন্দুরা, খ্রিস্টান ছাড়া, এটি কেবল এটি নিয়ে উদ্বিগ্ন।’

একজন লিখেছেন, ‘প্যালেস্তাইনে যান’, অন্য একজন লিখেছেন, ‘কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন? এটি প্রথমবার নয় যে স্বরা ভাস্কর কোনো আন্তর্জাতিক ইস্যুতে তার মতামত দিয়েছেন। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে নিজের পক্ষ নিয়েছেন এ অভিনেত্রী। নিজের মতামতের জন্য ট্রোলের শিকার হয়েছেন স্বরা ভাস্কর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজার সমর্থন করায় কটাক্ষের শিকার স্বরা

আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫