ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশ ছাড়ার তথ্যটি সঠিক নয়: তাসরিফ খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগীতশিল্পী তাসরিফ খান মানবিক হৃদয়ের অধিকারী। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। 

সম্প্রতি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্ত জানান তাসরিফ। কারণ হিসেবে দায়ী করেন দেশে চলমান নানা সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং মনস্তাত্ত্বিক চাপকে। দেশ সিদ্ধান্ত চাউর হতেই সামাজিক মাধ্যমে হইচই। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন গায়ক।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসরিফ বলেন, ‘এটি সঠিক তথ্য নয়। আমি দেশ ছাড়ছি না। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যকে সংক্ষিপ্ত করে অনেকেই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছেন; যা কোনোভাবেই পুরো সঠিক তথ্য নয়।’

দেশ ছাড়া সম্পর্কিত কোনো বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করে তাসরিফ বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আশাবাদী হলেও কখনও মনে হয় পরিবেশ খুব একটা ভালো নয়। অনেক সময় রাজনীতির অনেক নোংরামি চোখে পড়ে। আজকে যাদের দেখি ভাই ভাই, কাল দেখি তারা শত্রু। এভাবে গ্রুপিং বা কোনো রাজনৈতিক দল চলতে থাকলে দেশের অবস্থা ভালো হবে না। আমরা আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হব। যে কারণে কথায় কথায় দেশ ছাড়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলাম। কথা প্রসঙ্গে এমন একটা আলাপ এসেছিল। সেটাই পরবর্তী সময়ে দেখি সবাই লিখছেন আমি দেশ ছেড়ে যাচ্ছি।’

আগামীতে নিজেকে কোথায় দেখতে চান বা দেশের জন্য কিছু করার ইচ্ছা কী আছে? এরকম প্রশ্নের জবাবে ওই পডকাস্টে তাসরিফ বলেছিলেন, ‘দেশের জন্য আমি সারাজীবনই করতে চাই। কিন্তু দেশে আমার থাকার যে অনেক… ছোটবেলা থেকেই বিদেশ শুনলে আমার ভালো লাগত না। কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি দেখছি যে নোংরামিই আমি বলব…।’

আরও বলেছিলেন, ‘আমি দেশকে অনেক ভালোবাসি। আমার কাছে এগুলো আর ভালো লাগছে না। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে। এখন আমার ইচ্ছা করে হয়তোবা আমি দেশে থাকব না। হয়তোবা আগামী দুই-তিন বছর পর আমি দেশের বাইরে চলে যেতে পারি। আর দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না।’

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশ ছাড়ার তথ্যটি সঠিক নয়: তাসরিফ খান

আপডেট সময় : ০৫:২৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫