ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

ইরান ও ইসরাইলের যুদ্ধাবস্থার মাঝেই গাজায় নতুন করে সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তপ্ত যুদ্ধাবস্থার মাঝেই গাজায় নতুন করে সক্রিয় হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এবার যৌথ অভিযান শুরু করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সশস্ত্র অংশ আল কুদস ব্রিগেড।

গাজায় ধারাবাহিক প্রতিরোধ

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়েদিন জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল-কাবিরা আবাসন এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এন্টিপার্সোনাল বিস্ফোরক ব্যবহার করে আক্রমণ চালায় আল কাসাম ব্রিগেড। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয় বলে দাবি করা হয়েছে।

স্নাইপার হামলা ও ট্যাংক ধ্বংস

উক্ত এলাকাতেই হামাসের পক্ষ থেকে জানানো হয়, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ঘাউল’ নামের একটি স্নাইপার রাইফেল ব্যবহার করে একজন ইসরাইলি সেনাকে গুলি করে আহত করা হয়েছে।

এছাড়া উত্তর গাজার জাবালিয়া এলাকায় আল কাসাম ব্রিগেডের হামলায় একটি ইসরাইলি সাঁজোয়া যান ও একটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়। পরদিন একই এলাকায় আরও একটি ট্যাংক উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি সংগঠনটির।

আল কুদস ব্রিগেডের মর্টার শেল হামলা

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজার উত্তরে অবস্থানরত ইসরাইলি সামরিক ঘাঁটির উপর ৬০ মিলিমিটারের মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে ঘাঁটির ভেতর সেনা ও সরঞ্জামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

মুখোমুখি সংঘর্ষে প্রানহানি

আল সুজাইয়া এলাকায় সরাসরি সংঘর্ষেও ইসরাইলি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে খান ইউনিসে একটি ভবনের নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরাইলি এলিট ইউনিটের ১২ সদস্য আহত হয়েছে বলে গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ঘটনাটি ইসরাইলি বাহিনীর কৌশলগত দুর্বলতারই ইঙ্গিত দেয়।

হামাসের কটাক্ষ নেতানিয়াহুকে

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘সম্পূর্ণ বিজয়’ ঘোষণা কেবলই রাজনৈতিক বিভ্রান্তি। তারা বলছে, যুদ্ধ যতই দীর্ঘায়িত হোক, বাস্তবিক অর্থে নেতানিয়াহুর জন্য এটি একটি রাজনৈতিক বোঝায় পরিণত হচ্ছে।

ইরান-ইসরাইল সংঘাত যখন নতুন মোড় নিচ্ছে, তখন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর এমন সক্রিয়তা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরাইলের জন্য এটি এখন শুধু আঞ্চলিক নয়, বরং বহু-মাত্রিক যুদ্ধের রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরান ও ইসরাইলের যুদ্ধাবস্থার মাঝেই গাজায় নতুন করে সক্রিয়

আপডেট সময় : ০৪:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫