ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত ইসমাইল ফিকরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, ইসমাইল ফিকরি দেশটির ‘শত্রুপক্ষ’ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।

২০২৩ সালের ডিসেম্বরে ফিকরিকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসমাইল ফিকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং তাদের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিচ্ছিলেন।

ইরানের বিচার বিভাগ মনে করছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গোয়েন্দা তৎপরতায় “গুরুতর ধাক্কা” হিসেবে কাজ করবে।

মিজান অনলাইনের ভাষ্য অনুযায়ী,“এটি মোসাদের আঞ্চলিক কার্যক্রমে একটি বড় ধরনের গোয়েন্দা আঘাত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫