ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন শীর্ষ পরমাণু বিশেষজ্ঞ। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের পরিচালিত এই নজিরবিহীন হামলার খবর নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

নিহত বিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এছাড়াও ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামিসহ আরও তিনজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে এবং বিজ্ঞানীদের কার্যক্রম থামাতে আমরা নাতানজসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছি। যতদিন না এই মিশন সম্পূর্ণ হয়, ততদিন অভিযান চলবে।”

ইরানি গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে ইসরায়েলের এই হামলা একটি কৌশলগত বার্তা বহন করে।

অন্যদিকে, প্রতিক্রিয়ায় ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

আপডেট সময় : ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫