ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইরান-ইসরাইল সংঘাত

আকাশসীমা বন্ধ করল জর্ডান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান। শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বেশ কিছু এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং স্থানীয়দের মতে, আবাসিক ভবনসহ বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে জর্ডানের আকাশসীমা সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”

উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক স্থাপনার দিকে নিক্ষেপ করা হলে সেগুলো জর্ডানের আকাশসীমা দিয়ে অতিক্রম করেছিল। সেই অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে জর্ডান।

এদিকে, ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা জবাব দিয়েছে। তারা একযোগে শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরান-ইসরাইল সংঘাত

আকাশসীমা বন্ধ করল জর্ডান

আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫