ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন, মোদিকে মমতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়িতে ভাঙচুরের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে রাখেন মমতা।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুরের ঘটনা কেবল অবাক করা নয়, এটা দুর্ভাগ্যজনক।

তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির ওপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী।

মমতা আরও লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করছেন, তাদের যাতে বিচার হয়। ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয়, সেজন্য আন্তর্জাতিকস্তরে প্রতিবাদ হওয়া দরকার।

এছাড়াও বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন, মোদিকে মমতা

আপডেট সময় : ০৪:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫