ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানে ছিলেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ আরোহী নিয়ে উড্ডয়ন করে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বিজয় রুপানি বিমানের বিজনেস ক্লাসের জন্য চেক-ইন সম্পন্ন করেছিলেন। তার বোর্ডিং সময় ছিল দুপুর ১২টা ১০ মিনিট এবং আসন নম্বর ছিল ২ডি।

তবে দুর্ঘটনায় তিনি জীবিত আছেন কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, বিমানটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হওয়ার পর সেখানে দাউদাউ করে আগুন ধরে যায় এবং আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কয়েক মিনিটের মধ্যেই সেটি নিচে পড়ে। জানা গেছে, বিমানটি ৮২৫ ফুট উচ্চতা পর্যন্ত উঠেছিল, এরপরই দ্রুত নিচে নেমে আসে।

দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে সহ-পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) ‘মে ডে’ সংকেত পাঠান। যদিও ওই কলের পর আর কোনো সাড়া পাওয়া যায়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দর এলাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫