ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঈদের ছুটি শেষে স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন গ্রামে ছুটি কাটানো নাগরিকরা। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। তবে মহাসড়কগুলোতে যানজট না থাকায় যাত্রা ছিল বেশ স্বস্তিকর।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা ও পটুয়াখালীসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে আগত বাসগুলো যাত্রীভর্তি অবস্থায় ঢাকায় পৌঁছাচ্ছে। যাত্রীরা বাস থেকে নেমেই সহজেই সিএনজি, রাইডশেয়ারিং বা গণপরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রাপথে যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং যাত্রাও ছিল অনেকটাই নির্ঝঞ্ঝাট।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য জানান, ঈদের ছুটি শেষে রাজধানী এখনো তুলনামূলকভাবে ফাঁকা। যাত্রীদের চাপ থাকলেও সড়কে তেমন কোনো জটিলতা দেখা যায়নি।

সায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র লক্ষ্য করা গেছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে খুব বেশি সময় লাগছে না। কয়েকজন যাত্রী জানিয়েছেন, বিগত বছরের তুলনায় এবার ঈদের পর রাজধানীতে ফেরা অনেক বেশি আরামদায়ক ছিল।

ফেনী থেকে আগত আসলাম নামের এক যাত্রী বলেন, “সকালে রওনা দিয়ে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকায় পৌঁছেছি। মহাসড়কে কোথাও যানজট ছিল না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের ছুটি শেষে স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন মানুষ

আপডেট সময় : ০৭:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫