ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঢাবি ও হাইকোর্ট এলাকায় ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৬ জুন) সকালে এসব বিস্ফোরক ফেলে যায় দুর্বৃত্তরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কাজী মোতাহার হোসেন (আইন) ভবনের পাশের একটি গাছের নিচে প্রথমে ৬টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান নিরাপত্তাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হলে, বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।

অন্যদিকে হাইকোর্ট মাজার গেট ও এর বিপরীত পাশে রাতের শেষ ভাগে ককটেল ছোড়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অপরটি রয়ে যায় অবিস্ফোরিত অবস্থায়। পরে সেটিও উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন,“নিরাপত্তা কর্মীরা প্রথমে দুটি খাবারের বক্স দেখে সন্দেহ করেন। খুলে দেখতে পান লাল টেপে মোড়ানো বস্তু রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন,“উদ্ধার করা ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।”

এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা এসব বিস্ফোরক স্থাপন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাবি ও হাইকোর্ট এলাকায় ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫