ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, আজকের মধ্যেই প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় ঢাকা উত্তর নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা এবং নগরবাসীর সহায়তার ফলে দ্রুততার সঙ্গে অধিকাংশ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। রোববার (৮ জুন) সকাল থেকে সড়ক পরিচ্ছন্নতার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

মোহাম্মদ এজাজ বলেন, ধারণা করা হচ্ছে এবারের কোরবানিতে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এ লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এবং প্রয়োজনীয় সংখ্যক ট্রাক, পিকআপ, ভ্যানসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির প্রথম দিনে প্রায় ৯,২০০ টন বর্জ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ৭,৮০০ টন ইতোমধ্যে ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে। পুরো কার্যক্রমে সার্বক্ষণিক তদারকি বজায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বছর নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ার ফলে ডিএনসিসি সরবরাহকৃত পলিব্যাগে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার প্রবণতা বেড়েছে, যা পরিচ্ছন্নতা কাজে সহায়ক হয়েছে। নগরবাসীর এই সহযোগিতায় অপসারণ প্রক্রিয়া আরও কার্যকর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশাসক তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ

আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫