ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আশুলিয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সাভারের আশুলিয়ায় বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তিনবন্ধু মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদু মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত ইদু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ করছিলেন রাজমিস্ত্রী ইদু মিয়া। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আশুলিয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫