ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে ওমরাহ করাবেন চিএ নায়িকা অপু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা। এবছর কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশে।

এরপর ৫ জুন বৃহস্পতিবার ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি তাকে আমি আমার নিজ খরচে উমরাহ পালন করাতে চাই।

রইস উদ্দিন বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো আমি তার এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না, সে আমার সাথে কথা বলেছে আমার উমরাহ পালনের যা টাকা খরচ হবে তিনি দিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে ওমরাহ করাবেন চিএ নায়িকা অপু

আপডেট সময় : ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫