ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

কেমন কেটেছে তারকাদের ঈদ?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও। প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে অংশ নিয়েছেন তারা, ভিন্ন রূপে ধরা দিয়েছেন নিজেদের। কারও কারও ঈদ কেটেছে একেবারেই বিশেষ!

তারকাদেরও ঈদের আমেজটা শুরু হয়েছে চাঁদ রাত (শুক্রবার) থেকে। এদিন রাতে হাতে মেহেদি এঁকে, ভিন্ন সাজে নিজেদের ধরা দিয়েছিলেন সিনেমা জগতের কয়েক তারকা।

জয়া আহসান 

এবার ঈদটা এমনিতেও একটু অন্যরকম নন্দিত এই অভিনেত্রীর কাছে। কারণ, প্রেক্ষাগৃহে এখন ঝড় তুলছে তার অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। আর অনেক বছর পর ঈদে তার ছবিও মুক্তি পেল। ঈদের দিন দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে মতবিনিময় করতে যান অভিনেত্রী। সব মিলিয়ে খানিকটা ব্যস্ততায় কাটছে তার সময়।

এর আগে গত শুক্রবার চাঁদ রাতে কিছু ছবি ভাগ করে নেন ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদরাত। সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। এ সময় জয়াকে লাগে লাবণ্যময়ী। সঙ্গে দর্শকদেরও নজর কাড়েন।

পূজা চেরি

এবারের ঈদটা স্পেশাল চিত্রনায়িকা পূজা চেরির কাছেও। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টগর’। চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে জয়িতা চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা।

এদিকে গত শুক্রবার সামজিক মাধ্যমে নিজেকে অপরূপ সাজে, মেহেদি রাঙা হাতে নিজেকে ধরা দেন পূজা। তার হাতের নান্দনিক মেহেদির ডিজাইন নজর কাড়ে ভক্তদের। সেখানে হাতে মেহেদি দিয়ে নায়িকা লিখেছেন ‘টগর’ ও ‘জয়িতা’। পরে এদিন শাড়ি পরা ছবিতে নিজেকে মেলে ধরে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান নায়িকা।

আজমেরি হক বাঁধন 

সিনেমা জগত ছাড়াও ব্যক্তিজীবন নিয়ে লাইমলাইটে থাকা অন্যতম নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এবারের ঈদ তার কাছেও বিশেষ ও ব্যস্ততার। কারণ, ঈদে একগুচ্ছ মুক্তিপ্রাপ্ত সিনেমার মাঝে তার অভিনীত সিনেমা এশা মার্ডার রয়েছে আলোচনায়। এ নিয়ে ব্যস্ততার মাঝেও ঈদের দিন নিজেকে আলাদা করে সময় দিয়েছেন বাঁধন; সবুজ রঙ এর নান্দনিক পোশাকে নিজেকে মেলে ধরেছেন ভক্তদের মাঝে।

এদিন ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন বাঁধন। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেন, সংবাদমাধ্যমের মুখোমুখিও হন এই অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ! এবার ঈদে দর্শকেরা তাকে বরণ করে নিচ্ছেন নতুনভাবে। শুরুটা খুব ভালো হয়েছে বলেও অভিমত দর্শকদের! আদতে, এই ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘ইনসাফ’- এ মেতে উঠেছে প্রেক্ষাগৃহ; যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। এমন আমেজে তার ঈদ আনন্দ বিশেষ হবে না, তা কি করে হয়!

ঈদের দিন শাড়িতে সেজেছিলেন তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যমে ধরাও দেন খানিকটা। ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়ে ফারিণ লেখেন, ঈদ মোবারক সবাইকে, ‘দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে, ইনসাফের সঙ্গে।’

অপু বিশ্বাস

সিনে পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও মডেলিং নিয়েই এখন ব্যস্ততা চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ঈদের দিন শাড়িতে নিজেকে মেলে ধরেন, ভক্তদের জানান ঈদের শুভেচ্ছা। প্রায়ই শোনা যায়, ঈদ উল আজহায় কোরবানিতে অংশ নেন অপু বিশ্বাস। সাধারণত ছাগল কোরবানি দেন তিনি। কিন্তু এবার এমন কোনো খবর মেলেনি।

তবুও তাও, ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে ভোলেননি নায়িকা। এক ফেসবুক পোস্টে অপু লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেমন কেটেছে তারকাদের ঈদ?

আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫