ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কোরবানি মানুষকে দেখানোর কিছু না : চাষী আলম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম এখন ‘হাবু ভাই’ নামেই অধিক পরিচিত দর্শকদের কাছে। দীর্ঘ ২৩ মাস পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি। এই ফিরে আসা, পরিবার এবং আসন্ন কোরবানির ঈদ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন।

অভিনয়ে নিজের বর্তমান অবস্থান নিয়ে চাষী আলম বলেন, “আমি কখনো ভাবিনি অভিনয় জীবনে এই জায়গায় আসব। এখন সবাই আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে। শুধু শিশুরা নয়, তাদের মাও ডাকে, এমনকি নানা-দাদারাও ‘হাবু ভাই’ বলে সম্বোধন করেন। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আল্লাহ তায়ালার অশেষ রহমত ছাড়া এটা সম্ভব ছিল না।”

আসন্ন কোরবানির ঈদ নিয়েও নিজের ভাবনার কথা জানান তিনি। চাষী আলম বলেন, “কোরবানি ঈদে যতটুকু সামর্থ্য থাকে, সেই অনুযায়ী কোরবানি করার চেষ্টা করি। এটা কাউকে শো-অফ করার কিছু না, এটা হচ্ছে ত্যাগের ঈদ। এখানে ত্যাগটা মনের ভেতর থেকে স্বীকার করতে হয়। আমি জীবনে যেটা সবচেয়ে বেশি উপভোগ করি, তা হলো আমি এখনো সুস্থভাবে বেঁচে আছি—এটাই আমার জন্য অনেক বড় আশীর্বাদ।”

পরিবার নিয়ে কথা বলতে গিয়ে চাষী আলমের কণ্ঠে শোনা গেল আনন্দের আবেগ। তিনি জানান, “আলহামদুলিল্লাহ, সব ভালো চলছে। আমাদের একটা মিষ্টি বেবি হয়েছে। আমি কখনো ভাবিনি আমার সন্তান এমন হবে। এখনই ও অনেক পপুলার! ঘুম ভাঙার পর বাবা বলে ডাকে, মাকেও ডাকে, দাদা-দাদি, নানা—সবাইকে ডাকে।”

পিতৃত্বের দায়িত্ব নিয়ে তাঁর প্রত্যাশা, “আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট—ও যা ভালো মনে করবে, সেটাই করুক। তবে ও যেন সমাজে সবার সঙ্গে ভালোভাবে চলতে পারে, এবং সবাই যেন তাকে ভালো ছেলে হিসেবেই চেনে। বাকিটা আল্লাহর রহমত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোরবানি মানুষকে দেখানোর কিছু না : চাষী আলম

আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫