ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোদি হচ্ছেন ‘সস্তা নেতানিয়াহু’- বিলাওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।

জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কমদামী সংস্করণ— যেমনটা টেমুতে পাওয়া যায়।”

বুধবার (৪ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

উল্লেখ্য, ‘টেমু’ হচ্ছে চীনের একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে অত্যন্ত কম দামে পণ্য বিক্রি হয়, যদিও অনেক সময় সেগুলোর মান নিয়ে প্রশ্ন থাকে। কাউকে “টেমু ভার্সন” বলা মানে হচ্ছে— আসল কারও অনুকরণে তৈরি হলেও গুণে-মানের দিক থেকে দুর্বল।

বিলাওয়াল আরও বলেন, “আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। মোদি কাশ্মিরে যেমন দমননীতি চালাচ্ছেন, তেমনি সিন্ধু উপত্যকাতেও সেই একই চেষ্টা করছেন। তিনি কেবল কাশ্মিরের কসাই নন, বরং বড় পরিসরে মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা— ‘র’ ও ‘আইএসআই’ যদি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একসাথে কাজ করে, তবে দুই দেশেই সহিংসতা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। “যদি এই দুই সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে ভারতের মাটিতে যেমন সন্ত্রাস কমবে, তেমনি পাকিস্তানেও শান্তি ফিরবে,” বলেন তিনি।

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, “পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা এখনো বিদ্যমান। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।”

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগের প্রশংসা করেন, তবে সেটিকে কেবল ‘শুরু’ হিসেবেই উল্লেখ করেন।

এ ছাড়া পানি প্রবাহ বন্ধ করার ভারতীয় হুমকিকে তিনি জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে উল্লেখ করে বলেন, “২০ কোটিরও বেশি মানুষের পানি বন্ধ করে দেওয়ার হুমকি আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুতর অপরাধ। এ ধরনের হুমকিকে আমরা হালকাভাবে নিচ্ছি না।”

সংবাদ সম্মেলনের আগে বিলাওয়াল নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ক্যারোলিন রডরিগেজ-বার্কেট-এর সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিরুদ্ধে “একতরফা আগ্রাসন” ও কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সূত্রঃ ডন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদি হচ্ছেন ‘সস্তা নেতানিয়াহু’- বিলাওয়াল ভুট্টো

আপডেট সময় : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫