ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মারমারিস উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় জানান, ভূমিকম্পে প্রাণ হারানো ১৪ বছর বয়সী কিশোরী আতঙ্কে প্রাণ হারায়। আহতদের অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

ভূমিকম্পটি আঘাত হানে মুগলা প্রদেশের মারমারিস এলাকার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে, ভোর ২টা ১৭ মিনিটে। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি (AFAD) এ তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটি শুধু তুরস্কেই সীমাবদ্ধ ছিল না; এর কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী গ্রিস ও মিশরেও।

তবে এখন পর্যন্ত মারমারিস বা আশপাশের আবাসিক এলাকায় বড় ধরনের কোনো ভবন ধ্বংসের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া।

সূত্রঃ আনাদোলু এজেন্সি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫