ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

শাকিবের সঙ্গে ছবি, ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি সুপারস্টার শাকিব খান। সম্প্রতি অভিনেতার একটি পুরনো ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যায় খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্রী পেশায় ডাক্তার। বিয়ের গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিগুলো দেখে অনেকের মনে প্রশ্ন, তবে কি অভিনেত্রীর সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন মেগাস্টার শাকিব।

এদিকে সম্প্রতি খবর চাউর হয়েছিল শাকিবের তৃতীয় স্ত্রী হচ্ছেন মিষ্টি জান্নাত। সেই ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। পরে অবশ্য গণমাধ্যমকে বলেছিলেন বিয়ের বিষয়টি নিয়ে তিনি মজা করেছেন। কিন্তু মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন সেটি এখন ভাবিয়ে তুলছে নেটিজেন ও ভক্তদের।

সোমবার (২ জুন) দিবাগত রাতে শাকিব খানের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। যেখানে দেখা যাচ্ছে শাকিব ও তিনি বিমানের ভেতর। ছবি গুলোর ক্যাপশনে মিষ্টি ‘ভালোবাসা ভালোবাসা’ লিখে তিনটি ইমোজিও জুড়ে দিয়েছেন।

এছাড়াও এ নায়িকা শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ভিডিও স্টোরি পোস্ট করে সেখানে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘সি হু ইজ উইথ মি’ সঙ্গে তিনটি ইমোজি। মিষ্টি জান্নাতের পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, তৃতীয় সন্তানের অপেক্ষায় রইল। তবে এবার একটা মেয়ে হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাকিবের সঙ্গে ছবি, ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

আপডেট সময় : ০৬:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫