ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

গাজার ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি, ২২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ত্রাণ সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অনাহারি ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রোববার (১ জুন) ভোরে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনকার তথাকথিত ‘ত্রাণ কেন্দ্র’গুলো ইসরাইলি বাহিনীর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তারা ত্রাণ বিতরণের আড়ালে বেসামরিক মানুষের ওপর গণহত্যা চালানোর নতুন কৌশল নিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বারশ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, গাজার হাসপাতালগুলো ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকটে রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে জাতিসংঘ এবং একাধিক আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা ভয়াবহ রূপ নিয়েছে। ২ মার্চ থেকে সকল ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মানবিক বিপর্যয় আরও বেড়েছে। গত সপ্তাহেই অনাহারে ২৯ জন মারা গেছেন। পুরো গাজা অঞ্চলের (২৩ লাখ মানুষ) ১০০ শতাংশ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা (OCHA)-এর মুখপাত্র জেন্স লারকে বলেন, গাজা বর্তমানে ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান’-এ পরিণত হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের অধীনে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ সতর্ক করেছে যে, ইসরাইলি কর্তৃপক্ষ ত্রাণকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সূত্রঃ মিডলইস্ট মনিটর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজার ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি, ২২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫