ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আমার ক্যারিয়ারের সবচেয়ে সস্তা গান শীলা কি জাওয়ানি’ : ফারাহ খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুধু চলচ্চিত্রের গানের কোরিওগ্রাফি নয়, সিনেমা পরিচালনাও করেছেন ফারাহ খান। ‘টিস মার খান’ সিনেমার পরিচালক ছিলেন তিনি। যেখানে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এই সিনেমারই ‘শীলা কি জাওয়ানি’ গানটিও পরিচালনা করেছেন ফারাহ। তবে এই নির্মাতার মতে, এই গানটি তার ক্যারিয়ারের সবচেয়ে ‘সস্তা’ গান।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ফারাহ খান বলেন, ‘যখন কেউ আমাকে বলে, তিনি একটি বড় বাজেটে গান তৈরি করেছেন, তখন আমি খুশি হই না। আমি মনে করি, আপনার বাজেট যত কম হবে ততো ভাল চিন্তা করতে পারবেন। আমার জীবনের সবচেয়ে চটকদার গান হল শীলা কি জাওয়ানি।

ফারাহ বলেন, ‘আমাদের কোনও সেট ছিল না এবং সেখানে মাত্র ১০ জন নৃত্যশিল্পী ছিল। আমরা মাত্র সাড়ে তিন দিনে পুরো গানটির শুটিং করেছি। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে সস্তা এবং হিট গান।

শীলা কি জাওয়ানি গানটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এখনও নানা পার্টিতে এই গান বাজানো হয়। যেখানে ক্যাটরিনার লুক ও গানের কথা বেশ আলোচিত হয়।

এর আগে এক সাক্ষাৎকারে ফারাহ জানিয়েছিলেন, তার মনে হয়েছিল, এই ছবির জন্য ক্যাটরিনা ঠিক নন।

তিনি বলেন, ‘অক্ষয় ও ক্যাটরিনা এর আগে ৬-৭টি সিনেমায় অভিনয় করেছেন এবং আমি মোটেও ক্যাটরিনাকে ছবিতে নিতে চাইনি। কিন্তু ঘুরে দাঁড়িয়ে একাই ছবিতে নায়িকা বনে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার ক্যারিয়ারের সবচেয়ে সস্তা গান শীলা কি জাওয়ানি’ : ফারাহ খান

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫