ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নাইজেরিয়ায় ভয়ানক বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়াতে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশন্স প্রধান হুসেনি ইশাহ জানিয়েছেন, এখনো অনেক মানুষ বিপদে আছেন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। খবর এএফপির।

নাইজারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসেইনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমরা এখন পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করেছি।

আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি। কারণ বন্যা অনেক মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে।

মোকওয়াতে গত বুধবার ভারী বৃষ্টিপাত হয়। যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। ওই বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ভেসে যায়।

সেখানকার অনেক বাসিন্দা এখনো নিখোঁজ। শহরের কাছে একটি বাঁধ ধসে পড়লে অবস্থার দ্রুত অবনতি ঘটে।

মোকওয়া নাইজারিয়ার নাইজার রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শহরটি দক্ষিণ দিকের বাণিজ্যের জন্য গুরত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। অপরদিকে দেশটির উত্তরাঞ্চলের কৃষকরা এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন।

নাইজেরিয়ায় এখন বর্ষাকাল শুরু হয়েছে। যা ৬ মাস দীর্ঘ হয়। এই সময়টায় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাইজেরিয়ায় ভয়ানক বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫