ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মানবসেবায় পরীমণির ‘বডি’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

লাস্যময়ী এ অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় শুরু অভিনেত্রী।

মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ প্রতিষ্ঠা করেছেন তিনি। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসায়র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গিয়েছে পরীমণির এই ব্যবসা প্রতিষ্ঠানটির।

এসবের মাঝেই জানা গেল নতুন খবর। এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। ‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন। বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানবসেবায় পরীমণির ‘বডি’

আপডেট সময় : ০৬:০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫