ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীর বাজারে মুরগির দাম বেড়েছে, ডিমের দামে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তানবাজার, নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মুরগির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, ফলে বেড়েছে দাম।

কারওয়ান বাজারের এক বিক্রেতা স্বাধীন জানান, “বৃষ্টির কারণে খামারগুলো থেকে পর্যাপ্ত মুরগি বাজারে আসেনি। কাপ্তানবাজারে পাইকারি দাম বাড়ায় খুচরায়ও দাম বেড়েছে।”

আরেক ব্যবসায়ী দিদার বলেন, “সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। যদি বৃষ্টি আরও বাড়ে, দামও বাড়তে পারে।”

বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৪৫-১৫০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়, লেয়ার মুরগি ৩০০-৩২০ টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়।

অন্যদিকে গরু ও খাসির মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৮০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা ও ছাগলের মাংস ১১০০ টাকা দরে।

বাজারে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। লাল ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়, যা আগে ছিল ১৩০-১৩৫ টাকা। সাদা ডিম পাওয়া যাচ্ছে ১১৫-১২০ টাকায়। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায় এবং দেশি মুরগির ডিম ২২০ টাকায়।

তবে রাজধানীর বিভিন্ন এলাকা অনুযায়ী ডিমের দামে ভিন্নতা লক্ষ্য করা গেছে। অনেক এলাকায় এখনো প্রতি ডজন ডিমের দাম ১৩৫-১৪০ টাকায় বিক্রি হচ্ছে.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীর বাজারে মুরগির দাম বেড়েছে, ডিমের দামে স্বস্তি

আপডেট সময় : ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫