ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক অভিযোগকেও নাকচ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “দ্রুত বাংলাদেশে এমন একটি নির্বাচন দরকার—যা হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু এবং যেখানে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট প্রতিফলিত হবে।”

সাম্প্রতিক এক মন্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “এ ধরনের অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শাসনব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের নিজেদের সরকারের ওপরই বর্তায়।”

তিনি আরও বলেন, “যদি কেউ বলে, বাইরের কোনো শক্তি দেশের অস্থিতিশীলতার জন্য দায়ী—তাহলে সেটি মূল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যের ওপর দোষ চাপানোর প্রচেষ্টা হিসেবেই মনে হয়। এসব বক্তব্য সমস্যার সমাধান করে না, বরং দায় এড়ানোর কৌশল।”

গত রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, “ভারতীয় আধিপত্যবাদ” বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন মেনে নিতে চাচ্ছে না এবং দেশকে “ধ্বংস করে দেওয়ার” ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইউনূস।

প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পর ভারতের এই প্রতিক্রিয়া এলো, যা টাইমস অব ইন্ডিয়া সূত্রে প্রকাশ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছে ভারত

আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫