ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

১০ মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৩৫০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ ৩৫০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২৯ মে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির হিসাব অনুযায়ী, গত পুরো ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ মোট ৩৩৭ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল। আর চলতি অর্থবছরের ১০ মাসেই সেই পরিমাণ ছাড়িয়েছে।

এ সময়ে মূলধন বা আসল ঋণ বাবদ পরিশোধ হয়েছে প্রায় ২০০ কোটি ডলার, যা গত অর্থবছরের তুলনায় ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি। সুদ বাবদ পরিশোধ হয়েছে প্রায় ১২৯ কোটি ডলার—বৃদ্ধি ১২ দশমিক ৯৫ শতাংশ।

অর্থনীতিবিদদের ব্যাখ্যায়, বিগত বছরগুলোতে বড় অঙ্কের বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য। এসব ঋণের অনেকটির গ্রেস পিরিয়ড (সুদ বা কিস্তি ছাড় দেওয়ার সময়) ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে এখন একযোগে ঋণ পরিশোধের চাপ বেড়েছে। কিছু ঋণের সুদের হার তুলনামূলক বেশি হওয়ায় সামগ্রিক পরিশোধ ব্যয়ও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৩৫০ কোটি ডলার

আপডেট সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫