ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

বুধবার (১১ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস। বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির কৌশল এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

জনাথন রেনল্ডস বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবৈধ অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে গৃহীত উদ্যোগে পাশে আছে।

ড. ইউনূস এই সময় অর্থনীতির পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ওপর জোর দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

আলোচনায় লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্য-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরু করার প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, ঢাকা ইতোমধ্যে জাপানসহ কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য

আপডেট সময় : ০৭:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫