ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আরও এক দফা বাড়তে পারে সিগারেটের দাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ সংসদে উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেটে অন্যান্য বছরের মতো কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব থাকছে। বিশেষ করে তামাকজাত পণ্যের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারে। ফলে চলতি বছর সিগারেটের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরে দাম ও সম্পূরক শুল্ক ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এবার সেই স্তরভিত্তিক কাঠামোয় পরিবর্তন না আনলেও সিগারেট উৎপাদনে ব্যবহৃত পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকছে। এর ফলে উৎপাদন ব্যয় বেড়ে বাজারে সিগারেটের মূল্যবৃদ্ধি হতে পারে।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। প্রতিবছর তামাকজনিত রোগে প্রাণ হারান অন্তত ১ লাখ ৬১ হাজার মানুষ। ২০১৭-১৮ অর্থবছরে তামাকজনিত কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যার বড় অংশ চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের কারণে।

সরকার ‘তামাকমুক্ত বাংলাদেশ ২০৪০’ লক্ষ্য বাস্তবায়নে তামাকজাত পণ্যের ওপর শুল্ক চাপ আরও বাড়াতে চায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কেবল কাঁচামালের ওপর শুল্ক বাড়ালে বাজারে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা কঠিন হতে পারে। এজন্য নীতিগতভাবে আরও সুসংহত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আরও এক দফা বাড়তে পারে সিগারেটের দাম

আপডেট সময় : ০৯:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫