ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নতুন সিনেমায় সজল, সাথে বুবলী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গেল রোজার ঈদে ‘জ্বীন-৩’ সিনেমায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। ছবিটির ‘কন্যা’ গান এখনও মুখে মুখে ফেরে শ্রোতাদের। এবার এ অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। তবে নাম বদলে যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে সজলের বিপরীতে আছেন শবনম বুবলী।

ছবিটি প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটি খুব চ্যালেঞ্জিং। আমরা অনেক শিল্পী একসঙ্গে কাজ করছি। পরিচালক রাশেদা আক্তার লাজুকের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। তবে শবনম বুবলীর সঙ্গে এবারই প্রথম। ছবির শেষ অ্যাকশন দৃশ্যটি আগে ধারণ করা হয়েছে। সেখানে বুবলীর সঙ্গে ক্যামেরায় দাঁড়িয়ে মনেই হয়নি প্রথম কাজ করছি। পরে দুজনেই বলাবলি করেছি, মনে হচ্ছে আমরা বহুদিনের পরিচিত।’

নির্মিতব্য সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে সজল বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম পরাণ। আমাকে ফাইটার হিসেবে দেখা যাবে। নিজেকে প্রস্তুত করতে বেশ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ১০ দিন প্রশিক্ষণ নিতে হয়েছে।’

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন সিনেমায় সজল, সাথে বুবলী

আপডেট সময় : ০৮:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫