ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হজযাত্রীদের নিয়ে বিমান দুর্ঘটনার খবরটি গুজব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া মোরিতানিয়ার একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে- এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে খবরটি গুজব বলে নিশ্চিত করেছে মোরিতানিয়া এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৭ মে) বিমান সংস্থাটি জানিয়েছে, ২৩, ২৪ ও ২৫ মে এই তিন দিনে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে এবং সব যাত্রীই নিরাপদে সৌদিতে পৌঁছেছেন। যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটেনি।

এছাড়াও হাজিদের ফিরতি ফ্লাইটের সময়সূচিও ঠিক করা হয়েছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি। আগামী ১২, ১৩ ও ১৪ জুন পবিত্র হজ পালন করে ফিরবেন হাজীরা।

মোরিতানিয়া এয়ারলাইন্স গুজব না ছড়াতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলে, এমন ভুয়া খবর যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করে। প্রয়োজনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিমান সংস্থাটি আরও জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও, যেখানে বিমানের ভেতরে যাত্রীদের আতঙ্কিত চিৎকার শোনা যায় তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। তবে ভিডিওটির সঙ্গে মোরিতানিয়ার হজ ফ্লাইটের কোনো সম্পর্ক নেই।

সূত্র : আল বাওয়াবা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হজযাত্রীদের নিয়ে বিমান দুর্ঘটনার খবরটি গুজব

আপডেট সময় : ০৪:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫