ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’: পরীমণি

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারো আবেগঘন এক বার্তায় নিজের জীবন ও অনুভূতির কথা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন— “আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।

বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমণি। ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই, প্রেম-বিয়ে-বিচ্ছেদের নানা অধ্যায়ের পর এখন তিনি এক নতুন জীবনযাত্রায় নিজেকে খুঁজে নিচ্ছেন বলেই জানান তিনি।

নিজের পোস্টে পরীমণি লেখেন,“আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিতজনেরাও মনে করেছিল, আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।”

তিনি আরও বলেন,“এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।”

পরীমণির এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা তার মনোবল, ইতিবাচকতা এবং মাতৃত্বের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত হচ্ছেন।

এদিকে অভিনয়ের পাশাপাশি পরীমণি বর্তমানে তার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রম নিয়েও ব্যস্ত সময় পার করছেন। নতুন একটি সিনেমার কাজ শুরু করারও প্রস্তুতি চলছে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, নানা বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে এগিয়ে চলা এই তারকা একাধিকবার প্রমাণ করেছেন—জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে জানেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’: পরীমণি

আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫