ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পেটভরে রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই- পাকিস্তানকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েকদিনের হামলা-পাল্টা হামলা ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। তবে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই দেশের নেতাদের বক্তব্যে উত্তাপ এখনো বজায় রয়েছে.

এই প্রেক্ষাপটে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও। নইলে আমার গুলি (বুলেট) তো আছেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে মোদির এই বক্তব্য তুলে ধরে।

গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞেস করতে চাই—সন্ত্রাসবাদ থেকে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন?”

তিনি আরও বলেন, “যদি পাকিস্তান সন্ত্রাসবাদের ‘রোগ’ থেকে মুক্তি চায়, তবে সে দেশের জনগণকেই উদ্যোগী হতে হবে।”

এর আগে গুজরাটের দাহোদে আরেক নির্বাচনী জনসভায় মোদি “অপারেশন সিন্দুর”-এর প্রসঙ্গ টেনে বলেন, “যখন কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে, তখন তাদের অস্তিত্বও নিশ্চিহ্ন হয়ে যায়।”

তিনি দাবি করেন, “‘অপারেশন সিন্দুর’ কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন।”

সূত্রঃ এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পেটভরে রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই- পাকিস্তানকে মোদি

আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫