ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২,৮২০ ডলার, ইতিহাসে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২৫ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। নতুন হিসাবে ডলারে আয় বেড়েছে ৮২ ডলার। তবে এই বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বিনিময় হারের পরিবর্তন। চলতি অর্থবছরে গড় বিনিময় হার ধরা হয়েছে প্রতি ডলার ১২০ টাকা ২৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১১১ টাকা ৬ পয়সা।

বিবিএস জানিয়েছে, টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা, যেখানে গত অর্থবছরে তা ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

তবে মাথাপিছু আয় কোনো ব্যক্তির সরাসরি আয় নয়। এটি দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে হিসাব করা হয়। এতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ছাড়াও প্রবাসী আয় যুক্ত থাকে।

অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয় বাড়লেও তা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রতিফলিত হচ্ছে না। আয় বৈষম্য, মূল্যস্ফীতি ও বেকারত্ব এখনও বড় চ্যালেঞ্জ। তাই উন্নয়নের এই পরিসংখ্যানকে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজন সুষম অর্থনৈতিক পরিকল্পনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২,৮২০ ডলার, ইতিহাসে রেকর্ড

আপডেট সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫