ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

শুরু হয়েছে শাকিবের তান্ডব!

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই মা একই দিনে ছেলেদের সঙ্গে বাবার পোষ্ট দিলেন। মা দু’জন এর একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস আরেকজন ঢাকাই চিত্রনায়িকা বুবলী। বাবা আর কে? ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান! আসছে ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে শাকিবের নতুন ছবি তান্ডব। আর তাঁর আগেই ছেলের বাবাকে নিয়ে দুই নায়িকার যেন ফেসবুকে তান্ডব শুরু হয়েছে!

আজ (২৭ মে) দুপুর ২টা ৫৪ মিনিটে চিত্রনায়িকা বুবলী তাঁর পুত্র শেহজাদ খান বীর ও ছেলের বাবা মেগাস্টার শাকিব খানের আদুরে সময় কাটানোর কিছু ছবি পোষ্ট দিয়ে ক্যাপশনে লেখেন, পরিবার, যেখানে জীবনের শুরু, এবং ভালবাসার শেষ নেই।

ঠিক এক ঘন্টা পর ঢালিউড কুইন অপু বিশ্বাস ও পুত্র আব্রাম খান জয় ও বাবার খুনসুটির কিছু মুহূর্ত শেয়ার করে লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমান দেয়ার কিছুই নেই।তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।” সঙ্গে জুড়ে দেন এত্তগুলো ভালবাসার ইমোজি আর শেষে লেখেন, ফ্যামিলি।

এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান ও জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে।

সিনেমার টিজারে দেখা গেছে, মুখোশধারী একদল সন্ত্রাসীর হঠাৎ ভবনে হানা, জিম্মি পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং সেই গ্যাংয়ের নেতৃত্বে থাকা একজন মুখোশধারীর চরিত্রে শাকিব খান। দৃশ্যপটে একসময় সেই মুখোশ খুলে দেন তিনি—আর তখনই বেড়িয়ে আসে রহস্য।

চমক থাকছে জয়াকে ঘিরেও। টিজারে তাকে রহস্যময় চরিত্রে দেখা গেছে। সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূরসহ অনেকে।

ঈদের বড়পর্দায় ‘তাণ্ডব’ ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে দারুণ আগ্রহ ও উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুরু হয়েছে শাকিবের তান্ডব!

আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫