ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, “আসামি নুসরাত ফারিয়া চলতি বছরের জুলাই-আগস্টে চলা আন্দোলন দমনে ফ্যাসিস্ট গোষ্ঠীকে আর্থিক সহায়তা দিয়েছেন এবং তাদের সহায়তায় ছিলেন।” মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ তাকে মিন্টো রোডে জিজ্ঞাসাবাদ করে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে রাজধানীতে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় নাম রয়েছে। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জনকে।

মামলার বাদী এনামুল হক অভিযোগ করেন, আন্দোলনের সময় সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর আসামিরা সরকারপন্থি অবস্থান গ্রহণ করে এবং সরকারের হয়ে কাজ করার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন। মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারে থাকা ২৮৩ জন ও আরও কয়েকশ’ অজ্ঞাতনামাকেও বিবাদী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

আপডেট সময় : ০৭:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫