ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘একটা নোংরা ব্যবসা ছিল, আমি আর এর মধ্যে নেই’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৯০ সালে ‘আশিকি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন ভারতীয় নায়িকা অনু আগারওয়াল। সম্প্রতি ৯০-এর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বলেছেন, ‘আশিকি’ হিট হলেও এই ছবির জন্য এখনও তিনি পুরো পারিশ্রমিক পাননি। তবে আজ পর্যন্ত তিনি পুরো পারিশ্রমিকের জন্য ছবির নির্মাতাদের কাছে যাননি বলেও জানিয়েছেন অনু আগরওয়াল।

পিঙ্কভিলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই সময়কার ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে অনু আগারওয়াল বলেন, ‘দাউদ ইব্রাহিমের মতো লোকেরা তখন ইন্ডাস্ট্রি শাসন করত। ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত অর্থ-ই আন্ডারওয়ার্ল্ড থেকে আসত।’

অনু আগারওয়ালের কথায়, ‘আমি আজ পর্যন্ত আশিকির পুরো পারিশ্রমিক পাইনি। ছবির পারিশ্রমিকের মাত্র ৬০ শতাংশ পেয়েছি। নির্মাতারা এখনও আমার কাছে ৪০ শতাংশ ঋণী।’ তবে অনু এটাও স্বীকার করে নেন যে ছবির বকেয়া পারিশ্রমিকের বিষয়ে তিনি কখনোই নির্মাতাদের কাছে যাননি। অনু বলে বসেন, ‘ওকে ম্যান, এটা না হয় ওদের জন্য আমার গিফট।’

তিনি বলেন, ‘আমি অনেক টাকা আয় করেছি। মডেলিংয়ে আমি সিনেমার চেয়ে অনেক বেশি আয় করেছি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি।’

ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে অনু আরও বলেন, ‘এটা একটা নোংরা ব্যবসা ছিল। আমি আজ আর এর মধ্যে নেই। এখন কোনো ছবি করলে বলতে পারব আগের তুলনায় এটা কতটা নোংরা। সে সময় সবই হত টেবিলের নিচ দিয়ে। দাউদ ইব্রাহিমের মতো লোকেরা ইন্ডাস্ট্রি শাসন করেছে। ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত অর্থ আন্ডারওয়ার্ল্ড থেকে আসত। সে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘একটা নোংরা ব্যবসা ছিল, আমি আর এর মধ্যে নেই’

আপডেট সময় : ০৩:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫