ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে এবার: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে “শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট” হিসেবে আখ্যা দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাজেটের আকার ছোট হলেও এটি হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। রোববার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেট ব্যবস্থাপনায় মূল লক্ষ্য হলো রাজস্ব আয় বৃদ্ধি, টেকসই ব্যয়ের কাঠামো গঠন এবং জিডিপি ঘাটতি ৪ শতাংশের নিচে রাখা। তিনি সাফ জানিয়ে দেন, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের চিন্তা সরকার করছে না, কারণ এর দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যস্ফীতিতে পড়ে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে; ডাক্তার নেই, শিক্ষক সংকট রয়েছে, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি চলমান বেশ কিছু ব্যর্থ উন্নয়ন প্রকল্প নিয়েও খোলামেলা সমালোচনা করেন। কর্ণফুলী টানেল নিয়ে বলেন, “টানেল পার হয়েই ধু ধু মরুভূমি, এটা প্রকল্প না, শুধু রিসোর্টে যাওয়ার রাস্তা।” বিআরটি প্রকল্পের কথাও তুলে ধরে বলেন, ৩ হাজার কোটি টাকা খরচের পর মাত্র ৫৮ শতাংশ কাজ শেষ হলেও, বাকি ৪২ শতাংশ শেষ করতে আরও ৩ হাজার কোটি টাকা প্রয়োজন হচ্ছে, বাসও এখনো কেনা হয়নি।

বিদেশি ঋণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে এমন প্রকল্প গ্রহণ করা হবে না। তবে মাতারবাড়ি কয়লাভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে জাপানের স্বল্পসুদে ঋণ গ্রহণকে তিনি যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন। সব মিলিয়ে এবারের বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর মাধ্যমে একটি কার্যকর ও টেকসই বাজেট বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে এবার: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫