ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতের দিকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের মোট পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং করা হচ্ছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। বাড্ডা এলাকায় তাদের বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে দগ্ধদের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো: শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ

আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫