ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভেজাল মদ খেয়ে ভারতে ১৪ জনের মৃত্যু

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে বিষাক্ত মদ পানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, মদ পানে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে অমৃতসরের বিভিন্ন এলাকায়— বাঙ্গলি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানান, জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত হলেন প্রভজিত সিং। বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং এবং নিন্দর কৌর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, বিষাক্ত মদ সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।

সূত্রঃ এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভেজাল মদ খেয়ে ভারতে ১৪ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫