ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১২ মে) দিনভর চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮৬২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের আনাদোলু এজেন্সি মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন, যাদের অনেকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় থাকলেও, মার্চের তৃতীয় সপ্তাহে ফের আকাশ পথে হামলা শুরু করে দেশটি। হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার ইস্যুতে মতানৈক্যকে কেন্দ্র করে পুনরায় বিমান হামলা চালানো হয়। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার আগ্রাসনে ইতোমধ্যে নিহত হয়েছেন আরও ২ হাজার ৭৪৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৭ হাজার ৬০০ জন।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) বিচারের মুখোমুখি। যদিও আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া চলমান, তবুও গাজায় নির্বিচারে হামলা বন্ধ হয়নি। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

গাজা এখন এক গভীর মানবিক বিপর্যয়ের মুখোমুখি। ধ্বংসস্তুপে পরিণত এই ভূখণ্ডে খাদ্য, চিকিৎসা ও বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। বহু হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, বহু শিশু অনাথ হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা এখন এক “জীবন্ত গণকবর”।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি

আপডেট সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫