ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

স্বাভাবিক জীবনে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তান শনিবার সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার পর থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ব্ল্যাক আউট তুলে নেয়া হয়েছে। লাল সতর্কতাও ধীরে ধীরে তুলে নেয়া হচ্ছে। রোববার সকালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় স্থল, নৌ এবং বায়ুসেনার প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

সংবাদ সংস্থার খবর, শনিবার রাত থেকে নতুন করে আর গোলাবর্ষণ বা বিস্ফোরণ হয়নি জম্মু-কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত রয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, অখনৌর, উরি, রজৌরিতে রোববার সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। রাতভর কোনও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

রোববার সকাল পর্যন্ত অমৃতসরে লাল সতর্কতা জারি ছিল। ৯টার পর স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, লাল সতর্কতা তুলে নেয়া হচ্ছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোতে পারবেন। তবে শনিবার রাত ১১টায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ করেন। পাক সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। জম্মু ও কাশ্মীরের মুখামন্ত্রী ওমর আবদুল্লাও সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ভারতের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তানও। সংঘর্ষবিরতির বাস্তবায়নে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে বিবৃতি দিয়ে দাবি করেছে পাক পররাষ্ট্র মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব নিয়ে পাক বাহিনী সীমান্তে পরিস্থিতি সামাল দিচ্ছে।

এদিকে, যুদ্ধবিরতির সমঝোতা সাফল্যকে তুলে ধরে রোববার পাকিস্তানে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করতে বলেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাভাবিক জীবনে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব

আপডেট সময় : ১০:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫